[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও লোডশেডিং নিয়ে জরুরি বৈঠক, তদন্তের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ জুলাই ২০২৬ ৯:০১ পিএম

সংগৃহীত ছবি

জুন মাসে গ্রাহকদের অতিরিক্ত বিদ্যুৎ বিল এবং বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের অভিযোগের বিষয়ে জরুরি মতবিনিময় সভা করেছে বিদ্যুৎ বিভাগ।

সভায় অভিযোগগুলোর কারণ খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।


সভায় গ্রাহকদের অভিযোগ পাওয়া অস্বাভাবিক বিদ্যুৎ বিলের সম্ভাব্য কারণ পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন অঞ্চলে লোডশেডিং পরিস্থিতি, মাঠপর্যায়ের অভিজ্ঞতা এবং সমস্যা সমাধানে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়।


এ ছাড়া সোলার বিদ্যুৎ ব্যবস্থার আওতায় নেট মিটারিং কার্যক্রমের সর্বশেষ অগ্রগতিও সভায় উপস্থাপন করা হয়।


সভা শেষে বিদ্যুৎ বিভাগের সচিব সংশ্লিষ্ট কর্মকর্তাদের অতিরিক্ত বিলের অভিযোগ যাচাই, লোডশেডিংয়ের কারণ নিরূপণ এবং প্রয়োজনীয় সংশোধনী ব্যবস্থা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন।

এসআর

সম্পর্কিত খবর