[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

বাকলিয়ায় নির্যাতনের শিকার শিশুকে চমেক-এ দেখতে গেলেন মেয়র শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ মে ২০২৬ ৮:৪৭ এএম

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় অমানবিক নির্যাতনের শিকার চার বছরের শিশুটিকে দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) গিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা.

 শাহাদাত হোসেন। বৃহস্পতিবার (২১ মে) রাতে হাসপাতালে গিয়ে তিনি শিশুটির শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দায়িত্বরত চিকিৎসকদের প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশনা দেওয়ার পাশাপাশি ভুক্তভোগী পরিবারকে সান্ত্বনা দেন।

এ সময় মেয়র এই নৃশংস ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান যাতে কোনো অপরাধী ছাড় না পায়। পরে মেয়র ডা. শাহাদাত হোসেন হাসপাতালে চিকিৎসাধীন আহত সাংবাদিকদেরও দেখতে যান এবং চিকিৎসকদের সাথে কথা বলে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। উল্লেখ্য,

বৃহস্পতিবার দুপুরে নগরীর নূর হোসেন চেয়ারম্যানঘাটা এলাকার একটি ডেকোরেশনের গুদামে চার বছরের ওই শিশুটিকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ ওঠে, যা জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্তকে গণপিটুনি দেয় এবং পরে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এসআর

সম্পর্কিত খবর