[email protected] সোমবার, ৩ আগস্ট ২০২৬
১৯ শ্রাবণ ১৪৩৩

ডিএসসিসির অভিযানে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৬ মে ২০২৬ ৪:৫২ পিএম

সংগৃহীত ছবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাত ও রাস্তা থেকে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

বুধবার (৬ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। তিনি জানান, এদিন দোয়েল চত্বর মোড় থেকে শুরু করে হাইকোর্ট মোড় এবং পরবর্তী ধাপে সরকারি কর্মচারী হাসপাতাল হয়ে গোলাপ শাহ মাজার পর্যন্ত এলাকায় উচ্ছেদ কার্যক্রম চালানো হয়েছে।

​অভিযানের ফলে ফুটপাত ও রাস্তায় গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা সরিয়ে ফেলা হয়েছে, যা সাধারণ মানুষের চলাচলের জন্য পথ উন্মুক্ত করে দিয়েছে। ডিএসসিসি কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

এসআর

সম্পর্কিত খবর