[email protected] শনিবার, ২৩ মে ২০২৬
৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

আগামী ৪৮ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর আশঙ্কা, সতর্কতা জারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৬ ৪:৪৫ পিএম

সংগৃহীত ছবি

দেশের আটটি বিভাগেই আগামী দুই দিনের মধ্যে দমকা হাওয়া ও বজ্রসহ ঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আজ দুপুর ১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, ঢাকা, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বা তার বেশি হতে পারে।


এছাড়া ঝড়ের সঙ্গে বজ্রপাত এবং কিছু কিছু স্থানে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসআর

সম্পর্কিত খবর