[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

জ্বালানি ও সরবরাহ সংকট দীর্ঘমেয়াদী অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ১:০৭ পিএম

রোববার (৫ মার্চ) শেরে বাংলানগরের এনইসি সম্মেলন কক্ষে আয়োজিত এক বহুপক্ষীয় পরামর্শ সভা শেষে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন যে, বৈশ্বিক জ্বালানি সংকট ও সরবরাহ ব্যবস্থার বিঘ্ন

 বাংলাদেশের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জাতিসংঘের সংস্থা UN-OHRLLS কর্তৃক পরিচালিত দেশের উত্তরণ প্রস্তুতি পর্যালোচনা সভার পর সাংবাদিকদের তিনি বলেন, জ্বালানি ও পণ্যের বৈশ্বিক মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে উসকে দিচ্ছে এবং সরকার দীর্ঘদিন এই বিশাল ভর্তুকির চাপ বহন করতে পারবে না। বর্তমান পরিস্থিতিকে প্রতিদিনের সংকট মোকাবিলা হিসেবে বর্ণনা করে মন্ত্রী উল্লেখ করেন যে, দেশের অধিকাংশ অর্থনৈতিক সূচক এখন নিম্নমুখী এবং সরকার অর্থনীতি পুনরুদ্ধারে কাজ করছে।

তিনি আরও জানান, উত্তরণ প্রক্রিয়া কিছু সময়ের জন্য পিছিয়ে দিয়ে মৌলিক সূচকগুলো শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করা গেলে ভবিষ্যতে উত্তরণ একটি বাস্তবসম্মত লক্ষ্য হয়ে উঠবে। সভায় পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, অর্থ উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর, জাতিসংঘের কর্মকর্তা মিজ রাবাব ফাতিমা এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি উপস্থিত ছিলেন।

এসআর

সম্পর্কিত খবর