[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

হামের প্রাদুর্ভাব রোধে ৩ মে থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ১২:৫৩ পিএম

দেশে হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় আগামী ৩ মে থেকে সারাদেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছেন

 স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

রোববার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে এক উদ্বোধনী অনুষ্ঠানে তিনি জানান, এর আগে আগামী ১২ এপ্রিল থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং ময়মনসিংহ ও বরিশাল জেলায় এই কার্যক্রম প্রাথমিকভাবে চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বর্তমান পরিস্থিতিকে করোনার মহামারির মতো উদ্বেগজনক উল্লেখ করে বলেন, ৩ মে থেকে পর্যায়ক্রমে দেশের সব জেলা ও উপজেলায় শিশুদের টিকার আওতায় আনা হবে যাতে কেউ ঝুঁকির মুখে না থাকে। স্বাস্থ্য বিভাগের পরিকল্পনা অনুযায়ী, সংক্রমণের গতি রোধ করতে নির্ধারিত সময়ের মধ্যেই লক্ষ্যমাত্রাভুক্ত সকল শিশুকে জরুরি ভিত্তিতে এই টিকার আওতায় নিয়ে আসা হবে।

এসআর

সম্পর্কিত খবর