[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

তেজগাঁও লিংক রোডে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬ ১১:৪৯ এএম

সংগৃহীত ছবি

রাজধানীর তেজগাঁও লিংক রোড -এ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা।

এতে কিছু সময়ের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।


রোববার (৫ এপ্রিল) Dhaka Metropolitan Police-এর ট্রাফিক বিভাগের গুলশান জোন থেকে এ তথ্য জানানো হয়।


পুলিশ জানায়, সকাল ১০টার পর মহাখালী-নাবিস্কো এলাকার মাঝামাঝি তেজগাঁও লিংক রোডের মুখে নাসা গ্রুপের প্রায় ৭০০ থেকে ৮০০ শ্রমিক বকেয়া বেতনের দাবিতে সড়কে অবস্থান নেন। এ সময় তেজগাঁও থেকে মহাখালী-উত্তরা এবং বিপরীতমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


প্রায় এক ঘণ্টা পর, বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা সড়ক ছেড়ে দিলে যানবাহন চলাচল স্বাভাবিক হতে শুরু করে।


অবরোধ চলাকালে ভোগান্তি কমাতে ট্রাফিক পুলিশ বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেয়। সে অনুযায়ী, Dhaka Elevated Expressway ব্যবহার করে উত্তরা-মহাখালী রুটে চলাচলের কথা বলা হয়। এছাড়া মহাখালী ফ্লাইওভার দিয়ে উত্তরা, গুলশান ও বনানী থেকে তেজগাঁওয়ের দিকে যাতায়াতের সুযোগ ছিল।


বিকল্প হিসেবে কাকলী মোড় হয়ে কামাল আতাতুর্ক সড়ক, গুলশান-২ ও নতুন বাজার এলাকা ব্যবহার করে রামপুরা ও হাতিরঝিলমুখী যাতায়াতের নির্দেশনাও দেওয়া হয়। একইভাবে বিপরীত দিক থেকেও এসব রুট ব্যবহার করা যায়।

এসআর

সম্পর্কিত খবর