[email protected] সোমবার, ৬ এপ্রিল ২০২৬
২২ চৈত্র ১৪৩২

দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬ ৬:০২ পিএম

জাতীয় সংসদে বর্তমানে দেশের বিদ্যুৎ উৎপাদন ও জ্বালানি পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। বৃহস্পতিবার (২

 এপ্রিল) ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য তুলে ধরেন।

​মোট উৎপাদন সক্ষমতা: বর্তমানে দেশে মোট ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে।


​গ্রিডভিত্তিক সক্ষমতা: এর মধ্যে গ্রিডভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা দাঁড়িয়েছে ২৮ হাজার ৯১৯ মেগাওয়াটে।


​বর্তমান উৎপাদন: ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত চাহিদা অনুযায়ী প্রতিদিন গড়ে ১৪ হাজার ৫০০ থেকে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে।


​জ্বালানি সরবরাহ ও বর্তমান পরিস্থিতি
​কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ নিয়ে কথা বলেন। তিনি জানান:


​প্রতিটি পাম্পে চাহিদামাফিক নির্ধারিত পরিমাণ তেল নিয়মিত সরবরাহ করা হচ্ছে।
​সাম্প্রতিক ইরান যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরি হওয়ায় হঠাৎ করে তেলের বিক্রি বহুগুণ বেড়ে গেছে।
​আগে যে পরিমাণ তেল বিক্রি হতে দেড় দিন সময় লাগতো, তা এখন মাত্র দুই ঘণ্টায় শেষ হয়ে যাচ্ছে।


​পাম্পগুলোতে ভিড় দেখা গেলেও তেল সরবরাহ বন্ধ নেই, বরং প্রতিদিন নিয়মিতভাবে পেট্রোল সরবরাহ নিশ্চিত করা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর