দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থানরত একটি মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় কয়েক দিন ধরে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (১ এপ্রিল) সকালে প্রকাশিত ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, শুরুতে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।
কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও রয়েছে। অন্যদিকে, দেশের বেশিরভাগ এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকতে পারে। এ সময়ে তাপমাত্রা সামান্য বাড়ার প্রবণতা থাকতে পারে।
পরবর্তী দিনে বৃষ্টির প্রবণতা কিছুটা সীমিত হয়ে সিলেট বিভাগের কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া আংশিক মেঘলা ও শুষ্ক থাকতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
তৃতীয় দিনেও প্রায় একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তবে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা খুব একটা পরিবর্তিত নাও হতে পারে।
চতুর্থ দিনে সারাদেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এরপরের দিনে আবারও ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় অস্থায়ী ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা দেখা দিতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশ ও শুষ্ক আবহাওয়া অব্যাহত থাকতে পারে।
সব মিলিয়ে, লঘুচাপের প্রভাবে সাময়িক ঝড়-বৃষ্টি ও তাপমাত্রার ওঠানামা আগামী কয়েক দিন ধরে চলতে
এসআর
মন্তব্য করুন: