[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ড্রেস দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৬ ৫:৩৮ পিএম

সংগৃহীত ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

তিনি জানান, প্রাথমিক স্তরের প্রায় ২ লাখ শিক্ষার্থী এই সুবিধার আওতায় আসবে।


বুধবার (১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এ তথ্য দেন। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনে যারা সমর্থন দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি যারা দেননি, তাদের জন্য কাজ করাও সরকারের দায়িত্ব। নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে ইতোমধ্যে বিভিন্ন কার্যক্রম শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।


তিনি আরও বলেন, চলতি বর্ষা মৌসুমে প্রায় দেড় কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ফ্যামিলি ও কৃষক কার্ড কর্মসূচির মাধ্যমে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আগামী তিন মাসে আরও ৩০ হাজার এবং চার বছরের মধ্যে প্রায় ৪ কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান।


সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এদিন প্রধানমন্ত্রীর জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছিল। এর আগে সংসদে নির্দিষ্ট দিনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর আয়োজনের প্রস্তাবও উত্থাপিত হয়।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর