নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের সঙ্গে আজ সোমবার রাতে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে রাত ৮টায় এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৫ মার্চ দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দেয় সরকার। নিয়োগপ্রাপ্তদের বেশিরভাগই বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে। নিয়োগের পর প্রশাসকদের সঙ্গে এটিই প্রধানমন্ত্রীর প্রথম আনুষ্ঠানিক বৈঠক হতে যাচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠকে মাঠপর্যায়ে কাজের গতি বাড়ানো এবং দলীয় অঙ্গীকার বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হতে পারে।
পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়, দলীয় কার্যক্রম পরিচালনা এবং সার্বিক সাংগঠনিক বিষয় নিয়েও আলোচনা হতে পারে।
এছাড়া স্থানীয় সরকার নির্বাচন সম্পর্কিত বিষয়ও বৈঠকের আলোচ্যসূচিতে থাকতে পারে বলে জানা গেছে।
এসআর
মন্তব্য করুন: