[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

প্রিপেইড বিদ্যুৎ মিটারের মাসিক চার্জ বাতিল করেছে সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬ ১২:৫৬ এএম

সংগৃহীত ছবি

প্রিপেইড বিদ্যুৎ মিটারের ক্ষেত্রে মাসিক ভাড়া বা মিটার চার্জ আর নেওয়া হবে না—এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (২৯ মার্চ) সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

মন্ত্রী বলেন, প্রিপেইড মিটারে অতিরিক্ত চার্জ কাটা নিয়ে দীর্ঘদিন ধরেই গ্রাহকদের মধ্যে অসন্তোষ ছিল। দায়িত্ব গ্রহণের পর বিষয়টি গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করা হয়েছে এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করতে এই চার্জ বাতিলের উদ্যোগ নেওয়া হয়েছে।


বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের রিচার্জ করার সময় নির্দিষ্ট একটি অংশ মিটার ভাড়া বা রক্ষণাবেক্ষণ বাবদ কেটে নেওয়া হয়। অনেক গ্রাহক দীর্ঘদিন ধরে এই অর্থ প্রদান করে আসছেন এবং প্রশ্ন তুলেছেন—মিটারের মূল্য আগেই আদায় হয়ে যাওয়ার পরও কেন এই চার্জ অব্যাহত রয়েছে।


বিদ্যুৎ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতে মিটার ক্রয়ে অস্বচ্ছতা ও অতিরিক্ত ব্যয়ের কারণে যে আর্থিক চাপ তৈরি হয়েছিল, তা গ্রাহকদের ওপর বর্তেছিল।

বর্তমান উদ্যোগের মাধ্যমে সেই চাপ কমিয়ে আনা এবং বিদ্যুৎ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানোর লক্ষ্য নেওয়া

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর