[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

দেশে তেলের কোনো সংকট নেই, অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিলেন মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ৩:১৩ পিএম

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান জানিয়েছেন যে দেশে পেট্রোল, অকটেন, ডিজেল কিংবা ভোজ্যতেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং কিছু অসাধু ব্যবসায়ী

 কৃত্রিম সংকট তৈরি করে অনৈতিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করছে।

সোমবার (২৩ মার্চ ২০২৬) দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলায় সরকারি দপ্তর ও মুক্তিযোদ্ধাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি স্পষ্টভাবে বলেন, বর্তমান সরকারের আমলে এ ধরনের অসাধু ব্যবসায়ীদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না এবং সাধারণ মানুষের তেল নিয়ে শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল রনী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে মন্ত্রী আরও জানান, শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সকল হত্যাকাণ্ডের বিচারে সরকার অত্যন্ত আন্তরিক এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। অনুষ্ঠানে উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ বীর মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন, যেখানে মন্ত্রী বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর