কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় ট্রেন ও বাসের সংঘর্ষে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, নিহত প্রত্যেকের পরিবারকে রেল মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক লাখ টাকা করে দেওয়া হবে।
রোববার (২২ মার্চ) দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। একই সঙ্গে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকেও নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়ার কথা বলা হয়েছে। আহতদের জন্য ১৫ হাজার টাকা করে বরাদ্দ রাখা হয়েছে এবং তাদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে বলে আশ্বাস দেওয়া হয়েছে।
ঘটনার পর সকালে ঢাকা থেকে কুমিল্লায় গিয়ে আহতদের খোঁজখবর নেন প্রতিমন্ত্রী। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন।
উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) গভীর রাতে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাস ট্রেনের ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়। এতে ১২ জন নিহত এবং অন্তত পাঁচজন আহত হন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে।
এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে। ঘটনাটি তদন্তে রেলওয়ে কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন পৃথকভাবে তদন্ত কমিটি গঠন
এসআর
মন্তব্য করুন: