[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টির পূর্বাভাস: দমকা হাওয়াসহ আকাশ মেঘলা থাকতে পারে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৯:৩২ পিএম

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় আজ দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে

 পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। এই সময়ে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

আবহাওয়ার তথ্যানুযায়ী, ঢাকা ও পার্শ্ববর্তী অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে, যা দমকা হাওয়া আকারে ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২০.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৮ শতাংশ। আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে যে, গত ২৪ ঘণ্টায় রাজধানী ও এর আশপাশের এলাকায় ১৬.৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঈদের দিন দুপুরের এই বৃষ্টির পূর্বাভাস উৎসবের আমেজে কিছুটা ভিন্নতা আনতে পারে।

এসআর

সম্পর্কিত খবর