[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ মার্চ ২০২৬ ৭:২২ এএম

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত

 হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টায় অনুষ্ঠিত এই জামাতে ইমামতি করেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। এক মাসের সিয়াম সাধনা শেষে হাজার হাজার মুসল্লি এই জামাতে অংশ নিয়ে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় মোনাজাত করেন।

​ইসলামিক ফাউন্ডেশনের সূচি অনুযায়ী, বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে আরও চারটি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয়টি ৯টায়, চতুর্থটি ১০টায় এবং সর্বশেষ জামাতটি বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রতিটি জামাতের জন্য আলাদা ইমাম ও বিকল্প ইমাম নির্ধারণ করা হয়েছে।

সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক। এই প্রধান জামাতে মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রিসভার সদস্য, বিচারপতি এবং মুসলিম দেশগুলোর কূটনীতিকরা সাধারণ মানুষের সঙ্গে কাতারবন্দি হয়ে নামাজ আদায় করবেন। কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় দেশজুড়ে এখন ঈদের আনন্দ বিরাজ করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর