[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে রাষ্ট্রপতির শুভেচ্ছা ও আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ৮:২৬ এএম

সংগৃহীত ছবি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশ-বিদেশে বসবাসরত বাংলাদেশিসহ বিশ্বের মুসলিমদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (২০ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান।


রাষ্ট্রপতি বলেন, এক মাসের সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। এই সময় মুসলমানরা আত্মসংযমের মাধ্যমে নিজেদেরকে অন্যায় ও পাপাচার থেকে দূরে রেখে নৈতিকতা ও মানবিক গুণাবলি অর্জনের চেষ্টা করেন।


তিনি আরও উল্লেখ করেন, ঈদের দিনে ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করেন, যা সমাজে সমতা ও ভ্রাতৃত্ববোধ জোরদার করে।


রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গঠনে ঈদের শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত বাংলাদেশ গড়ার পথে দেশের মানুষ এগিয়ে যাচ্ছে এবং এই অগ্রযাত্রায় ঈদের চেতনা নতুন শক্তি ও প্রেরণা যোগাবে বলে তিনি আশা প্রকাশ করেন।


বিশ্বের বর্তমান জ্বালানি ও অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ বাংলাদেশের ওপরও প্রভাব ফেলেছে। এ পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।


শেষে রাষ্ট্রপতি সবার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া করেন এবং আশা প্রকাশ করেন—ঈদের আনন্দ সবার জীবনে ছড়িয়ে

এসআর

সম্পর্কিত খবর