পবিত্র ঈদুল ফিতরের ছুটিকে ঘিরে নৌপথে যাত্রী চলাচলে কিছুটা স্বস্তির চিত্র দেখা গেছে।
বৃহস্পতিবার ঢাকার নদীবন্দরে পরিদর্শনে এসে নৌ পরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজিব আহসান সরাসরি যাত্রীসেবা পরিস্থিতি তদারকি করেন।
পরিদর্শনের সময় অতিরিক্ত যাত্রীবোঝাই কয়েকটি লঞ্চের বিষয়ে অভিযোগ পেয়ে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন। নির্ধারিত সময়ের আগেই এসব লঞ্চ ছেড়ে দেওয়ার নির্দেশ দিলে যাত্রীদের ভিড় কমে আসে এবং তারা স্বস্তি প্রকাশ করেন।
এসময় প্রতিমন্ত্রী বিভিন্ন লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন, তাদের ভোগান্তির কথা শোনেন এবং নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
দিনভর যাত্রীচাপ স্বাভাবিক ছিল বলে জানা গেছে। দেশের বিভিন্ন রুটে এদিন শতাধিক লঞ্চ ছেড়ে যায়।
এদিকে যাত্রী পরিবহনে ব্যবহৃত নৌযানের জ্বালানি সরবরাহ নিয়েও ইতিবাচক খবর পাওয়া গেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। এতে লঞ্চ মালিক ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেছেন।
বাংলাদেশ রিভার ফুয়েল ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি মো. সারওয়ার বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বর্তমানে জ্বালানির কোনো ঘাটতি নেই। ঈদের ছুটির মধ্যেও ডিপো থেকে সরবরাহ চালু রাখার আহ্বানও জানান তিনি।
এসআর
মন্তব্য করুন: