[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ২:২৮ পিএম

সংগৃহীত ছবি

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদগাহ মাঠের প্রস্তুতি পরিদর্শন শেষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য জানান।

তিনি বলেন, এখানে নারীসহ প্রায় ৪০ হাজার মুসল্লির একসঙ্গে নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। নামাজ শেষে সাধারণ মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সুযোগও থাকবে প্রধানমন্ত্রীর।

তবে আবহাওয়া প্রতিকূল হলে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদ-এ প্রধান জামাত অনুষ্ঠিত হবে।


প্রধান জামাতকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। কমিশনার মো. সরওয়ার জানান, ঈদগাহ ও বায়তুল মোকাররমসহ গুরুত্বপূর্ণ স্থানে বহুস্তর নিরাপত্তা বলয় গড়ে তোলা হবে।


প্রতিটি প্রবেশপথে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন, সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি এবং নির্ধারিত প্রবেশপথ ব্যবহার নিশ্চিত করা হবে।

ঈদগাহের আশপাশে যান চলাচল ও পার্কিংয়ে থাকবে বিধিনিষেধ।


নিরাপত্তায় সিটিটিসি, ডগ স্কোয়াড ও স্পেশাল ব্রাঞ্চের সদস্যরা মোতায়েন থাকবেন। পাশাপাশি জরুরি পরিস্থিতি মোকাবিলায় বোম্ব ডিসপোজাল ইউনিট, ফায়ার সার্ভিস ও মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে।


নারীদের জন্য আলাদা প্রবেশপথ ও নিরাপত্তা ব্যবস্থা থাকবে। রাজধানীর অন্যান্য ঈদ জামাতেও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।


মুসল্লিদের জন্য কিছু নির্দেশনাও দিয়েছে ডিএমপি। নামাজে অংশ নিতে আসার সময় জায়নামাজ, মোবাইল ফোন ও প্রয়োজনে ছাতা আনা যাবে। তবে দাহ্য কোনো বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে।


ঈদকে কেন্দ্র করে রাজধানীর সার্বিক নিরাপত্তা নিশ্চিতে টহল বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর