[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মদিন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৬ ৮:২৬ এএম

ফরিদপুরের টুঙ্গিপাড়ার নিভৃত পল্লীতে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করা সেই 'খোকা'ই পরবর্তীকালে হয়ে ওঠেন বাঙালি জাতির মুক্তির দিশারি। আজ ১৭ মার্চ ২০২৬, স্বাধীন

 বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মবার্ষিকী। শেখ লুৎফর রহমান ও সায়েরা খাতুনের সন্তান মুজিব শৈশব থেকেই গ্রামের সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা দেখে বড় হয়েছেন, যা তাকে অসাম্প্রদায়িক ও শোষনমুক্ত সমাজ গঠনের চেতনায় উদ্বুদ্ধ করেছিল।

​কিশোর বয়সেই ব্রিটিশবিরোধী আন্দোলনে যোগ দিয়ে কারাবরণের মাধ্যমে তার রাজনৈতিক জীবনের সূচনা হয়। দীর্ঘ ২৩ বছরের আপসহীন লড়াইয়ে তিনি ছাত্রলীগের প্রতিষ্ঠা থেকে শুরু করে '৫২-এর ভাষা আন্দোলন, '৬৬-এর ছয় দফা এবং '৬৯-এর গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়ে বাঙালির অবিসংবাদিত নেতা হয়ে ওঠেন।

স্বাধিকার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে জীবনের ১৪টি বছর তাকে পাকিস্তানের কারাগারে কাটাতে হয়েছে, এমনকি দুবার মৃত্যুর মুখোমুখিও হয়েছেন। ১৯৭১ সালের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবং ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে শুরু হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ, যার ফলে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে নিহত হওয়ার আগ পর্যন্ত তিনি এদেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। আজ বিনম্র শ্রদ্ধায় পুরো জাতি তার জন্মদিন পালন করছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর