[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

র‍্যাব, এসবি ও সিআইডির শীর্ষ পদে রদবদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ৩:৪৪ পিএম

সংগৃহীত ছবি

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)-এর প্রধান পদে পরিবর্তন এনেছে সরকার।

সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা–১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটিতে উপসচিব তৌছিফ আহমদের স্বাক্ষর রয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সিআইডির অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহকে পুলিশ সদর দপ্তরে অতিরিক্ত আইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি পদমর্যাদা) মো. শওকত আলীকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)-এর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


অন্যদিকে এসবির ডিআইজি মো. মনিরুজ্জামানকে চট্টগ্রাম রেঞ্জ-এর ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর