দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং আপাতত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী Sheikh Robiul Alam।
সোমবার (১৬ মার্চ) রাজধানীর Mohakhali Bus Terminal পরিদর্শন এবং সেখানে নারীদের জন্য একটি শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, রোববার রাত থেকেই দেশের বিভিন্ন পেট্রোল পাম্পে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। কোথাও তেলের ঘাটতির খবর পাওয়া যায়নি। ফলে জ্বালানির দাম বাড়ানোর বিষয়টি বিবেচনায় নেই।
আসন্ন Eid al-Fitr উপলক্ষে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বলেও তিনি উল্লেখ করেন। নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায়ের সুযোগ নেই এবং কেউ এমন অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, অনেক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়েও কম ভাড়া নেওয়ার তথ্য পাওয়া যাচ্ছে এবং এখন পর্যন্ত অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ পাওয়া যায়নি।
এ সময় তিনি আরও বলেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। এ ধরনের নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসআর
মন্তব্য করুন: