[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

সৈয়দপুরে অবতরণ তারেক রহমানের, দিনাজপুরে খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন আজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১২:০৭ পিএম

সংগৃহীত ছবি

দেশব্যাপী খাল পুনর্খনন কার্যক্রমের উদ্বোধনে দিনাজপুর সফরে গেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান Tarique Rahman।

সফরের অংশ হিসেবে তিনি নীলফামারীর Saidpur Airport-এ পৌঁছেছেন।


সোমবার (১৬ মার্চ) সকাল প্রায় ১০টা ১৫ মিনিটে বিমানযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।


বিমানবন্দর থেকে একটি বিশেষ বুলেটপ্রুফ বাসে করে তিনি সৈয়দপুর শহর অতিক্রম করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন বলে জানা গেছে।


দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর সাহাপাড়া এলাকায় প্রায় ১২ কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধনের মধ্য দিয়ে সারাদেশে একযোগে এ কর্মসূচি শুরু করবেন তিনি। একই অনুষ্ঠানে ভার্চুয়ালি দেশের ৫৪টি জেলায় চলমান খাল পুনর্খনন প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে।


অনুষ্ঠান শেষে দিনাজপুর শহরের ফরিদপুর কবরস্থানে গিয়ে তিনি পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করবেন। সেখানে তার নানা মো. ইস্কান্দার মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকটাত্মীয়দের কবর পরিদর্শন করার কথা রয়েছে।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর