হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সার্বিক কার্যক্রম ও যাত্রীসেবার মান সরেজমিনে দেখতে গত রোববার (১৫ মার্চ) মধ্যরাতে আকস্মিক পরিদর্শনে যান বেসামরিক বিমান ও
পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পরিদর্শনের সময় তিনি বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখেন এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের ভ্রমণকালীন অভিজ্ঞতা ও সমস্যার কথা শোনেন। তিনি বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ও অবকাঠামোগত ব্যবস্থাপনা নিয়ে কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। প্রতিমন্ত্রী জানান, সরকার বিমানবন্দরগুলোকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করতে বদ্ধপরিকর এবং যাত্রীসেবার মান বাড়াতে বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ অব্যাহত থাকবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এসআর
মন্তব্য করুন: