[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

জাতীয় ঈদগাহ প্রস্তুত: প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ১১:৪৪ এএম

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আবদুস সালাম। সোমবার (১৬ মার্চ)

 ঈদগাহের সার্বিক অবস্থা পরিদর্শন শেষে তিনি জানান, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে। তবে বৃষ্টি বা দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে সময়ের পরিবর্তন হতে পারে।

​প্রশাসক জানান, জাতীয় ঈদগাহে একসঙ্গে প্রায় ৩৫ হাজার মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে। গরমের কথা মাথায় রেখে ময়দানের কিছু অংশে শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) এবং পর্যাপ্ত ফ্যান ও লাইটের ব্যবস্থা রাখা হচ্ছে। নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশপথ, ওজুখানা, ভ্রাম্যমাণ টয়লেট এবং জরুরি প্রাথমিক চিকিৎসার সুবিধাও থাকছে।

​বিশেষ গুরুত্বের বিষয় হলো, এবারের ঈদে প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে সাধারণ নাগরিকদের সঙ্গে নামাজ আদায় করবেন। এ প্রসঙ্গে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর উপস্থিতি নগরবাসীর জন্য বিশেষ আনন্দের। নিরাপত্তার স্বার্থে আগত মুসল্লিদের কোনো ধরনের সন্দেহজনক বা নিষিদ্ধ বস্তু সঙ্গে না আনার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর