[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ৭:২৭ এএম

সংগৃহীত ছবি

দেশের ৪২টি জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৫ মার্চ) এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।


সরকার মনে করছে, নতুন এই নিয়োগের ফলে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। পাশাপাশি স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড দ্রুত বাস্তবায়নের লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।


নতুন নিয়োগ পাওয়া প্রশাসকদের মধ্যে পঞ্চগড়ে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরে মোফাজ্জল হোসেন দুলাল, রংপুরে মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রামে মো. সোহেল হোসনাইন কায়কোবাদ, গাইবান্ধায় অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক, জয়পুরহাটে মো. মাসুদ রানা প্রধান, বগুড়ায় এ. কে. এম. আহাসানুল তৈয়ব জাকির এবং চাঁপাইনবাবগঞ্জে মো. হারুনুর রশিদ রয়েছেন।


এছাড়া নওগাঁয় মো. আবু বক্কর সিদ্দিক, রাজশাহীতে মো. এরশাদ আলী, নাটোরে মো. রহিম নেওয়াজ, মেহেরপুরে মো. জাভেদ মাসুদ, কুষ্টিয়ায় সোহরাব উদ্দিন, ঝিনাইদহে মো. আবুল মজিদ, যশোরে দেলোয়ার হোসেন খান খোকন, মাগুরায় আলী আহমেদ, বাগেরহাটে শেখ মোহাম্মদ জাকির হোসেন এবং খুলনায় এস. এম. মনিরুল হাসান (বাপ্পী) দায়িত্ব পেয়েছেন।


পটুয়াখালীতে স্নেহাংশু সরকার, ভোলায় গোলাম নবী আলমগীর, বরিশালে আকন কুদ্দুসর রহমান, ঝালকাঠিতে মো. শাহাদাৎ হোসেন, পিরোজপুরে আলমগীর হোসেন, টাঙ্গাইলে এস. এম. ওবায়দুল হক ও শেরপুরে এ. বি. এম. মামুনুর রশিদনকে প্রশাসক করা হয়েছে।


এদিকে ময়মনসিংহে সৈয়দ এমরান সালেহ, নেত্রকোনায় মো. নূরুজ্জামান (এড.), কিশোরগঞ্জে খালেদ সাইফুল্লাহ সোহেল খান, মুন্সীগঞ্জে এ. কে. এম. ইরাদত, নারায়ণগঞ্জে মো. মামুন মাহমুদ, রাজবাড়ীতে আব্দুস সালাম মিয়া, গোপালগঞ্জে শরিফ রফিক উজ্জামান, মাদারীপুরে খোন্দকার মাশুকুর রহমান ও শরীয়তপুরে সরদার এ. কে. এম. নাসির উদ্দিন দায়িত্ব পেয়েছেন।


সিলেট বিভাগে সুনামগঞ্জে মো. মিজানুর রহমান চৌধুরী, সিলেটে আবুল কাহের চৌধুরী ও মৌলভীবাজারে মিজানুর রহমানকে প্রশাসক করা হয়েছে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় সিরাজুল ইসলাম, কুমিল্লায় মো. মোশতাক মিয়া, নোয়াখালীতে মো. হারুনুর রশিদ আজাদ, লক্ষ্মীপুরে সাহাব উদ্দিন এবং কক্সবাজারে এ টি এম নুরুল বশর চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর