ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ-এ বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল প্রায় সোয়া ১০টার দিকে তারা স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণের পর স্পিকার ও ডেপুটি স্পিকার শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তারা স্মৃতিসৌধের পরিদর্শন বইতেও স্বাক্ষর করেন।
এসআর
মন্তব্য করুন: