[email protected] বৃহঃস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
১৯ চৈত্র ১৪৩২

দেশে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হয়েছে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ১:৩৯ পিএম

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেছেন, দেশের রাজনীতিতে নতুন করে গণতান্ত্রিক ধারা সূচিত হয়েছে।

তার মতে, বৃহস্পতিবার থেকে বাংলাদেশে গণতন্ত্রের পথচলা আবারও নতুনভাবে শুরু হলো।


বৃহস্পতিবার (১২ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের পর সকাল সোয়া ১১টার কিছু আগে তিনি বক্তব্য শুরু করেন।

বক্তব্যের শুরুতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।


তারেক রহমান বলেন, সরকার চায় সংসদকে এমন একটি কার্যকর মঞ্চ হিসেবে গড়ে তুলতে, যেখানে যুক্তি-তর্ক ও আলোচনার মাধ্যমে জাতীয় সমস্যাগুলোর সমাধান খোঁজা হবে।


তিনি আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সারাজীবন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে গেছেন এবং কোনো স্বৈরশাসন বা ফ্যাসিবাদের সঙ্গে আপস করেননি।

এ সময় তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিও শ্রদ্ধা নিবেদন করেন।


প্রধানমন্ত্রী জানান, দল বা মতের পার্থক্য না দেখে তিনি দেশের সব মানুষের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে চান।

প্রতিটি পরিবারকে স্বনির্ভর করে তোলাই বিএনপির লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি। স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার বিষয়ে সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর