ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ আসনের ভোটের ফলাফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন বিএনপি
মনোনীত প্রার্থী এমএ কাইয়ুম। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক হাইকোর্ট বেঞ্চে এই আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী মো. নাহিদ ইসলাম ৯৩ হাজার ৮৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী এমএ কাইয়ুম পান ৯১ হাজার ৮৩৩ ভোট। ফলাফলে দেখা যায়, কাইয়ুম ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন, যা তিনি আইনিভাবে চ্যালেঞ্জ করেছেন।
এর আগে দেশের বিভিন্ন আসনের আরও ৩০ জনের বেশি প্রার্থী নির্বাচনের ফলাফল নিয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন। আদালত সেসব আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন এবং সংশ্লিষ্ট আসনগুলোর ব্যালট পেপারসহ নির্বাচনী সকল সরঞ্জামাদি পরবর্তী নির্দেশের আগ পর্যন্ত নিরাপদে সংরক্ষণের নির্দেশ দিয়েছেন।
এসআর
মন্তব্য করুন: