[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩

দুর্নীতি বন্ধে ভূমি অফিসে সেবামূল্য দৃশ্যমান করার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৬ ৯:০৮ এএম

সংগৃহীত ছবি

দুর্নীতি বন্ধে ভূমি সংক্রান্ত সেবায় স্বচ্ছতা নিশ্চিত ও দালালচক্রের দৌরাত্ম্য কমাতে নতুন নির্দেশনা দিয়েছে ভূমি মন্ত্রণালয়।

এখন থেকে দেশের সব উপজেলা, সার্কেল, ইউনিয়ন ও পৌর ভূমি অফিসে সরকার নির্ধারিত ফি তালিকা দৃশ্যমান স্থানে স্থায়ী সাইনবোর্ডে প্রদর্শন করতে হবে।


বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি অফিসে ৪ ফুট × ২.৫ ফুট আকারের বোর্ডে কোন সেবার জন্য কত টাকা দিতে হবে তা স্পষ্টভাবে উল্লেখ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্ধারিত সেবামূল্য
ই-নামজারি ফি:
কোর্ট ফি: ২০ টাকা
নোটিশ জারি ফি: ৫০ টাকা
রেকর্ড সংশোধন ফি: ১,০০০ টাকা
খতিয়ান সরবরাহ ফি: ১০০ টাকা
মোট: ১,১৭০ টাকা
খতিয়ান সংগ্রহ:
সার্টিফাইড/অনলাইন কপি: ১২০ টাকা
ডাকযোগে নিলে অতিরিক্ত: ৪০ টাকা
মৌজা ম্যাপ:
প্রতি শিট: ৫৪৫ টাকা
ডাকযোগে নিলে অতিরিক্ত: ১১০ টাকা।  


মন্ত্রণালয় স্পষ্ট করেছে, সরকার নির্ধারিত ফির বাইরে কোনো অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। ভূমি উন্নয়ন করসহ সব ধরনের ফি অনলাইনে পরিশোধ করতে হবে; নগদ লেনদেন সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে।


কোনো কর্মকর্তা বা কর্মচারী নির্ধারিত ফির বাইরে অর্থ দাবি করলে কিংবা সেবা নিতে গিয়ে কেউ হয়রানির শিকার হলে ১৬১২২ নম্বরে কল করে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর