[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পান্নাসহ তিন সচিবের দপ্তর পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ৭:০৫ এএম

সংগৃহীত ছবি

সরকারি প্রশাসনে এক দফা রদবদলে প্রধানমন্ত্রীর কার্যালয়সহ তিন মন্ত্রণালয়ের সচিবকে নতুনভাবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।


প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল্লাহ পান্নাকে একই মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন এবং ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনকেও জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।


জানা গেছে, সাইফুল্লাহ পান্না অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব হিসেবে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছিলেন। তার চুক্তির মেয়াদ আগামী সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে।


অন্যদিকে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনের নিয়মিত চাকরির মেয়াদ শেষের পথে। নিয়ম অনুযায়ী তিনি শিগগিরই অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।


ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিনের ক্ষেত্রেও আগামী জুলাইয়ে পিআরএলে যাওয়ার সময় নির্ধারিত আছে। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই জনপ্রশাসনে সংযুক্ত করা হয়েছে। প্রশাসনের সংশ্লিষ্ট মহলে ধারণা করা হচ্ছে, এই বদলির ফলে আপাতত তিনি নতুন কোনো দপ্তরে পদায়ন নাও পেতে পারেন।

এসআর

সম্পর্কিত খবর