[email protected] মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
২৪ চৈত্র ১৪৩২

যেসব কারণে বাতিল হতে পারে পোস্টাল ব্যালট: ইসি’র নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬ ১০:২৯ এএম

আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে পোস্টাল ব্যালট গণনার বিষয়ে কঠোর

 নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারদের অসচেতনতা বা ভুলের কারণে ভোট যেন বাতিল না হয়, সে লক্ষ্যে ৯টি সুনির্দিষ্ট কারণ উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তাদের চিঠি পাঠিয়েছেন ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন।

​ইসির নির্দেশনা অনুযায়ী, নিচের কারণগুলো থাকলে একটি পোস্টাল ব্যালট বাতিল বলে গণ্য হবে:

​ঘোষণাপত্র সংক্রান্ত: খামের ভেতরে প্রয়োজনীয় ঘোষণাপত্র না থাকলে অথবা ঘোষণাপত্রে ভোটারের স্বাক্ষর না থাকলে।
​চিহ্ন প্রদান: ব্যালট পেপারে কোনো প্রতীকেই টিক বা ক্রস চিহ্ন না দিলে, কিংবা একাধিক প্রতীকে চিহ্ন প্রদান করলে।

​অস্পষ্টতা: এমনভাবে চিহ্ন দেওয়া যা দেখে নির্দিষ্ট কোনো প্রার্থীর পক্ষ নিশ্চিত করা যায় না।

​অপ্রাসঙ্গিক চিহ্ন: টিক বা ক্রস চিহ্ন ব্যতীত অন্য কোনো ধরণের চিহ্ন বা লেখা প্রদান করলে।
​প্রবাসী ভোটার (OCV): সংশ্লিষ্ট আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতীক ছাড়া অন্য কোনো চিহ্নে ভোট দিলে।

​কারিগরি ও সময়সীমা: নির্ধারিত সময়ের মধ্যে (ভোটের দিনসহ পূর্ববর্তী ৪ দিন) রিটার্নিং অফিসারের কাছে ব্যালট না পৌঁছালে। এছাড়া QR কোড ডুপ্লিকেট হওয়া বা কোড স্ক্যান না করার কারণেও ব্যালট বাতিল হতে পারে।

​গণনা ও সংরক্ষণের নিয়মাবলি
​ইসি জানিয়েছে, বৈধ ব্যালটগুলো প্রার্থীর অনুকূলে বা গণভোটের ক্ষেত্রে 'হ্যাঁ/না' ভিত্তিতে আলাদা করে গণনা করতে হবে। তবে বাতিল হওয়া ব্যালটগুলো নির্দিষ্ট খামে ভরে তার ওপর সংখ্যা লিখে আলাদাভাবে সংরক্ষণ করতে হবে এবং চূড়ান্ত ফলাফল বিবরণীতে সেই হিসাব যুক্ত করতে হবে।

​উল্লেখ্য, এবার সরকারি চাকরিজীবী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, কয়েদি এবং প্রবাসী মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধিত হয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর