[email protected] বুধবার, ১৭ জুন ২০২৬
৩ আষাঢ় ১৪৩৩

দেশে আবারো ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ জানুয়ারি ২০২৬ ৯:২৪ পিএম

সংগৃহীত ছবি

দেশের উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের পূর্বদিকে প্রায় ৩৩ কিলোমিটার দূরে একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৪।

রোববার (২৫ জানুয়ারি) সকাল ৮টা ৩৪ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘ভলকানো ডিসকভারি’ থেকে এ তথ্য জানা গেছে।


সংস্থাটির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থলের গভীরতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, এটি অগভীর স্তরেই সংঘটিত হয়েছে।


উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও দেশের আরেক প্রান্তে ভূমিকম্প অনুভূত হয়েছিল।

গত ৫ জানুয়ারি ভোর আনুমানিক ৪টা ৪৭ মিনিটে সিলেট ও আশপাশের এলাকায় কয়েক সেকেন্ডের জন্য কম্পন টের পান স্থানীয়রা।

সে সময় জিন্দাবাজার, উপশহর, আম্বরখানা, টিলাগড়, শাহপরান থানা এলাকা ছাড়াও দক্ষিণ সুরমা, জৈন্তাপুর ও কোম্পানিগঞ্জ উপজেলায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হয়

এসআর

সম্পর্কিত খবর