[email protected] বুধবার, ১ এপ্রিল ২০২৬
১৮ চৈত্র ১৪৩২

হামে আক্রান্ত শিশুর যত্ন ও সঠিক খাদ্যতালিকা

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬ ৪:৫৫ পিএম

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ যা বর্তমানে শিশুদের মধ্যে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে। শ্বাসপ্রশ্বাসের মাধ্যমে ছড়ানো এই

 রোগের প্রধান লক্ষণ হলো উচ্চ জ্বর, কাশি, চোখ লাল হওয়া এবং শরীরজুড়ে লালচে ফুসকুড়ি।

সাধারণত সংক্রমণের ১৪ দিন পর উপসর্গ দেখা দেয় এবং আক্রান্ত শিশু এই সময়ে অন্যদের জন্য অত্যন্ত সংক্রামক থাকে। হাম থেকে দ্রুত সুস্থ হতে সঠিক পুষ্টি ও পর্যাপ্ত বিশ্রাম অপরিহার্য।

শিশুর শরীরে পানিশূন্যতা রোধে প্রচুর পরিমাণে পানি, স্যুপ এবং ফলের রস দিতে হবে। বিশেষ করে ভিটামিন ‘এ’ সমৃদ্ধ খাবার যেমন গাজর, মিষ্টি আলু ও পালংশাক এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে মাছ, মাংস, ডিম, দুধ ও জিংকসমৃদ্ধ খাবার খাদ্যতালিকায় রাখা জরুরি।

এছাড়া ভিটামিন ‘সি’ যুক্ত ফলমূল দ্রুত সেরে উঠতে সাহায্য করে। তবে অসুস্থ অবস্থায় অতিরিক্ত চিনিযুক্ত, প্রক্রিয়াজাত, ভাজাপোড়া এবং ঝাল খাবার পুরোপুরি এড়িয়ে চলতে হবে। যেহেতু এটি দ্রুত ছড়ায়, তাই আক্রান্ত শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখা এবং অবস্থার অবনতি হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর