ডায়াবেটিস রোগীদের জন্য সকালের নাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং দিনভর শরীর চনমনে রাখতে স্বাস্থ্যকর ও চিনিমুক্ত খাবারের বিকল্প নেই।
পুষ্টিবিদদের মতে, সঠিক পরিকল্পনা করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখেও সুস্বাদু খাবার উপভোগ করা সম্ভব।
ডায়াবেটিস রোগীদের জন্য আদর্শ ৭টি নাস্তা:
বেসন চিলা: ছোলার আটা বা বেসন দিয়ে তৈরি এই প্যানকেক প্রোটিনে ভরপুর। এতে পেঁয়াজ, টমেটো ও পালং শাক মিশিয়ে পুদিনা চাটনির সাথে খেলে দীর্ঘক্ষণ পেট ভরা থাকে।
ব্রাউন রাইস পোহা: সাধারণ চালের বদলে ব্রাউন রাইস ব্যবহার করলে ফাইবার ও প্রোটিনের মাত্রা বাড়ে। প্রচুর সবজি ও চিনাবাদাম মিশিয়ে এটি আরও পুষ্টিকর করা যায়।
ওটস উপমা: ওটসে থাকা সলেবল ফাইবার রক্তে শর্করা নিয়ন্ত্রণে জাদুর মতো কাজ করে। গাজর, মটরশুঁটি ও বিনস দিয়ে তৈরি উপমা সহজে হজমযোগ্য।
পালং শাক ও ফেটা ওমলেট: ডিমের প্রোটিন আর পালং শাকের পুষ্টিগুণ মিলে এটি একটি চমৎকার নাস্তা। সাথে গমের আটার টোস্ট যোগ করলে এটি পূর্ণাঙ্গ খাবারে পরিণত হয়।
সেদ্ধ ডিম ও টোস্ট: কম কার্বোহাইড্রেট ও বেশি প্রোটিনযুক্ত সেদ্ধ বা স্ক্র্যাম্বল ডিম ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত নিরাপদ।
মুগ ডাল চিলা: মুগ ডাল ভিজিয়ে তৈরি এই চিলা লো-গ্লাইসেমিক ইনডেক্স সমৃদ্ধ, যা দীর্ঘক্ষণ শক্তি বজায় রাখে এবং ক্ষুধা নিয়ন্ত্রণ করে।
কটেজ চিজ বোল: মৌসুমি সবজি ও বেক করা কটেজ চিজের মিশ্রণ ইনসুলিন প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এটি সালাদ হিসেবেও অত্যন্ত মুখরোচক।
এসআর
মন্তব্য করুন: