[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

জাতীয় নির্বাচনের আগে ২ হাজার এএসআই নিয়োগ দেবে পুলিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫ ৭:১৬ এএম

সংগৃহীত ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২ হাজার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, পদোন্নতির মাধ্যমে আরও ২ হাজার এএসআই নিয়োগের প্রক্রিয়াও চলছে।

আইজিপি বলেন, “আমরা ৮ হাজার এএসআই চেয়েছিলাম।

আপাতত ৪ হাজারের অনুমোদন মিলেছে। দ্রুত সময়ের মধ্যেই নিয়োগ সম্পন্ন করতে চাই।”

এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান বলেন, সরকার আগামী জাতীয় নির্বাচনকে রোল মডেল হিসেবে উপস্থাপন করতে চায়।

এজন্য মাঠ প্রশাসনকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। 

এসআর

সম্পর্কিত খবর