[email protected] মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
২৬ শ্রাবণ ১৪৩৩

সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ জুন ২০২৫ ১২:৩১ এএম

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

শনিবার (২১ জুন) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ‘নির্বাচনী আইন ও বিধি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা’র উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

সিইসি বলেন, “নির্বাচনের জন্য আমাদের একটি নির্দিষ্ট কর্মপরিকল্পনা রয়েছে এবং তা অনুযায়ী কাজ চলছে।

নির্বাচন সামনে এলে সরকারের সঙ্গে আলোচনা হবে, কারণ তাদের সহযোগিতা ছাড়া নির্বাচন বাস্তবায়ন সম্ভব নয়।”

তিনি আরও জানান, সরকারের সঙ্গে ফরমাল ও ইনফরমাল পর্যায়ে আলোচনা চলছে।

নির্বাচনের সম্ভাব্য সময়সূচি নিয়ে প্রশ্ন করা হলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এগিয়ে চলেছে। তবে পরিস্থিতি অনুযায়ী নির্ধারিত তারিখ কিছুটা এগোতে বা পিছোতেও পারে। 

এসআর

সম্পর্কিত খবর