রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম-সেবা)’পেয়েছেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ পিপিএম এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম।
পুলিশ সূত্র জানায়, ২০২৫ সালে সাহসিকতা ও বীরত্ব প্রদর্শন, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা, অপরাধ নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তে সাফল্য, জননিরাপত্তা ও জনসেবায় অবদান এবং উদ্ভাবনী কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে তাঁদের পিপিএম-সেবা পদকের জন্য নির্বাচিত করা হয়।
দুই কর্মকর্তার পদকপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর রাজশাহী রেঞ্জ ও আরএমপির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, এই স্বীকৃতি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে এবং জনসেবায় ভূমিকা রাখার ক্ষেত্রে অনুপ্রেরণা জোগাবে।
রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদের এই অর্জনকে রেঞ্জ পুলিশের জন্য সম্মানের বিষয় হিসেবে উল্লেখ করেছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের পদকপ্রাপ্তিকে নগর পুলিশের কর্মকর্তা ও সদস্যদের জন্য অনুপ্রেরণাদায়ক হিসেবে দেখা হচ্ছে।
পুলিশের সংশ্লিষ্টরা মনে করছেন, ইউনিটপ্রধানদের এমন রাষ্ট্রীয় স্বীকৃতি অধীনস্থ কর্মকর্তা ও সদস্যদের দায়িত্ব পালনে আরও দক্ষতা, নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে উৎসাহিত করবে।
এসআর