[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩

ডিবি কার্যালয়ে ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল হাসান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৬ ১:০২ এএম

সংগৃহীত ছবি

সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনী নিয়ে বিতর্কিত মন্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসানকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে তাকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওটি নিয়ে অনুসন্ধানের অংশ হিসেবে রাকিবুল হাসানকে সেখানে নেওয়া হয়েছে। কোনো নিয়মতান্ত্রিক ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ে যাচাই-বাছাই করা হয়ে থাকে বলেও জানান তিনি।

তবে অনুসন্ধানটি সরাসরি ডিবি করছে কি না, নাকি ডিএমপির অন্য কোনো কমিটি বিষয়টি দেখছে—এ বিষয়ে বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা। একইভাবে তাকে কখন ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সেটিও স্পষ্ট করেননি তিনি।

পরিদর্শক রাকিবুল হাসান বর্তমানে ক্যান্টনমেন্ট থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে বর্তমান সরকার, প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী সম্পর্কে বিভিন্ন সমালোচনামূলক বক্তব্য শোনা যায় বলে দাবি করা হয়।

পুলিশের একাধিক সূত্রের ভাষ্য, প্রাথমিকভাবে অডিওটি যাচাই করে সেখানে থাকা কণ্ঠ ও বক্তব্য রাকিবুল হাসানের বলে তারা নিশ্চিত হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর