[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ পলাতক আসামিদের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৯ পিএম

সংগৃহীত ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় আওয়ামী

 লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

​মঙ্গলবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন।

​মামলার অন্য আসামিরা হলেন সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

​মামলার অভিযুক্ত সাত আসামির সকলেই বর্তমানে পলাতক রয়েছেন।

​আন্দোলন চলাকালে নিহতদের ঘটনায় প্রসিকিউশন পক্ষ থেকে আসামিদের সর্বোচ্চ শাস্তি এবং সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করা হয়েছিল।

​প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, অডিও-ভিডিওতে উঠে এসেছে আন্দোলন দমনে বিভিন্ন বৈঠকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল এবং ওবায়দুল কাদেরের নির্দেশেই নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড চালানো হয়।

এসআর

সম্পর্কিত খবর