[email protected] মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬
২০ শ্রাবণ ১৪৩৩

দুর্নীতির মামলায় হাইকোর্টে জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ মার্চ ২০২৬ ৩:৩০ এএম

রাজউকের প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক। বুধবার (১১ মার্চ) বিচারপতি

 শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি মো. জাকির হোসেনের হাইকোর্ট বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। এর আগে গত ৪ মার্চ হত্যা ও রায় জালিয়াতির অন্য চারটি মামলায় তিনি জামিন পেয়েছিলেন।

গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আজকের এই জামিনের ফলে তাঁর কারামুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

উল্লেখ্য, গত বছরের আগস্টে বেআইনিভাবে রাজউকের প্লট নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিল দুদক।

এসআর

সম্পর্কিত খবর