[email protected] বৃহঃস্পতিবার, ৬ আগস্ট ২০২৬
২২ শ্রাবণ ১৪৩৩

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করতে পারেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫ ৬:১৪ এএম

সংগৃহীত ছবি

মোবাইল ফোনভিত্তিক অর্থ স্থানান্তর (এমএফএস) সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড জনবল নিয়োগ দিচ্ছে।

সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের প্রোডাক্ট অ্যান্ড ক্যাম্পেইন রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ডেপুটি জেনারেল ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

আবেদন শুরু হয়েছে: ১৬ সেপ্টেম্বর
শেষ তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৫
আবেদনের মাধ্যম: অনলাইনে

নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধাও থাকছে।

চাকরির বিবরণ একনজরে:

  • প্রতিষ্ঠান: বিকাশ লিমিটেড
  • পদবী: ডেপুটি জেনারেল ম্যানেজার
  • বিভাগ: প্রোডাক্ট অ্যান্ড ক্যাম্পেইন রিস্ক ম্যানেজমেন্ট
  • পদসংখ্যা: ০১টি
  • শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
  • অভিজ্ঞতা: কমপক্ষে ৮–১০ বছর
  • দক্ষতা: ঝুঁকি ব্যবস্থাপনা, নিয়মকানুন বিষয়ে জ্ঞান, ডেটা বিশ্লেষণ, ব্যাখ্যা ও উপস্থাপনায় দক্ষতা
  • চাকরির ধরন: ফুলটাইম
  • কর্মক্ষেত্র: অফিসে
  • প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়ই
  • বয়সসীমা: নির্ধারিত নয়
  • কর্মস্থল: ঢাকা
  • বেতন: আলোচনা সাপেক্ষে
  • অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে বিকাশের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

এসআর

সম্পর্কিত খবর