[email protected] শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
১৫ শ্রাবণ ১৪৩৩

ট্রাম্পের নির্দেশ উপেক্ষা করে গাজায় ফের ইসরাইলি হামলা, নিহত ৪৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫ ৯:১০ পিএম

সংগৃহীত ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলা বন্ধের নির্দেশ উপেক্ষা করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরাইল।

শনিবার (৪ অক্টোবর) ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত চলা এসব হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এর আগে শুক্রবার রাতে সশস্ত্র সংগঠন হামাস যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানালে ট্রাম্প ইসরাইলকে গাজায় হামলা বন্ধের নির্দেশ দিয়েছিলেন। তবে সেই নির্দেশ অমান্য করে দখলদার বাহিনী শনিবার একের পর এক হামলা চালায়।

গাজা সিটির তুফ্ফাহ এলাকায় একটি বাড়িতে ইসরাইলি বিমান হামলায় একসঙ্গে ১৭ জন নিহত হন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

নিহত শিশুদের একজনের বয়স মাত্র ৮ মাস বলে জানিয়েছে আলজাজিরা। নিহতদের মধ্যে তিনজন ত্রাণের অপেক্ষায় ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৬৭ হাজার ৭৪ জনে।

অবরুদ্ধ উপত্যকায় দুর্ভিক্ষ ভয়াবহ আকার ধারণ করেছে।

এদিকে ইসরাইলি সেনাবাহিনী (আইডিএফ) শনিবারের হামলা নিয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যাভাব ও অপুষ্টিতে গত ২৪ ঘণ্টায় আরও দুইজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে যুদ্ধ শুরুর পর থেকে অনাহার ও পুষ্টিহীনতায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৫৯ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ১৫৪ জন শিশু।

এসআর

সম্পর্কিত খবর