[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘ মহাসচিবের সমর্থন _copy

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:২২ পিএম

বাংলাদেশের চলমান গণতান্ত্রিক উত্তরণ ও সংস্কার প্রক্রিয়ার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে জাতিসংঘ।

সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে মহাসচিব আন্তোনিও গুতেরেস এ সমর্থন ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল অংশ নেয়।

এতে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, মুখ্যসচিব সিরাজ উদ্দিন মিয়া এবং এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ।

বৈঠকে রাজনৈতিক সংস্কার, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন, জুলাই মাসের অভ্যুত্থানে সংঘটিত গণহত্যার দায়ীদের জবাবদিহিতা, বৈশ্বিক বাণিজ্যে সুরক্ষামূলক শুল্কের প্রভাব এবং আসন্ন আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হয়। 

এসআর

সম্পর্কিত খবর