[email protected] মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
১৩ শ্রাবণ ১৪৩৩

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে অধ্যাপক ইউনূসের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৫ ৬:৫৬ এএম

ফাইল ছবি

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনের ফাঁকে বুধবার (২২ জানুয়ারি) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ইউনূসের ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, বৈঠকে গুরুত্বপূর্ণ বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা হয়।

এর আগে, ২০ জানুয়ারি রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হন অধ্যাপক ইউনূস।

স্থানীয় সময় বিকেল ৫টা ২৫ মিনিটে তিনি জুরিখে পৌঁছান।

সুইজারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারিক মোহাম্মদ আরিফুল ইসলাম অধ্যাপক ইউনূসকে স্বাগত জানান।

চার দিনের এ সফর শেষে তিনি আগামী ২৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।

 

এসআর

সম্পর্কিত খবর