[email protected] বুধবার, ৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনে আটক ৪৫ বাংলাদেশিসহ ১৮২ বিদেশি ফেরত

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬ ৭:৫১ এএম

সংগৃহীত ছবি

মালয়েশিয়ায় অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক ১৮২ জন বিদেশি নাগরিককে নিজ নিজ

 দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। জোহর রাজ্যের পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপো থেকে গত অক্টোবর মাসের শেষ সপ্তাহে তাদের নিজ দেশে পাঠানো হয়।

​মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানায়, ফেরত পাঠানো ১৮২ জন নাগরিকের মধ্যে রয়েছেন ইন্দোনেশিয়ার ৮৫ জন, বাংলাদেশের ৪৫, মিয়ানমারের ২৫, পাকিস্তানের ১৫, ভারতের ৩, থাইল্যান্ডের ৩, কম্বোডিয়ার ৩, শ্রীলঙ্কার ২ এবং চীনের ১ জন।

​আটক ব্যক্তিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-১ ও টার্মিনাল-২ ব্যবহার করে স্ব-স্ব দেশে ফেরত পাঠানো হয়। তাদের অধিকাংশের কাছে বৈধ পাসপোর্ট ছিল। তবে যাদের পাসপোর্ট ছিল না, নিজ নিজ দূতাবাসের সহযোগিতায় ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্ট (জরুরি ভ্রমণ নথি) সংগ্রহ করে তাদের পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়।

​ইমিগ্রেশন কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, ফেরত পাঠানো সব ব্যক্তিকে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্ট) করা হয়েছে। ফলে নির্দিষ্ট মেয়াদের নিষেধাজ্ঞা কার্যকর থাকাকালীন তারা কোনো কারণেই পুনরায় মালয়েশিয়ায় প্রবেশ করতে পারবেন না।

​এদিকে পেকান নেনাস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে একটি বিশেষ সেবাকেন্দ্র চালু রাখা হয়েছে, যাতে আটক ব্যক্তিদের স্বদেশে প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত ও সহজ হয়। এ কেন্দ্র থেকে অতিরিক্ত কোনো ফি ছাড়াই দেশে ফেরার জন্য বিমান টিকিট কেনাসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ রয়েছে। এ সম্পর্কিত তথ্যের জন্য ডিপোর রেকর্ড ও প্রত্যাবাসন ইউনিটের নম্বরে (০৭-৬৯৯৩৫৪০) যোগাযোগ অথবা অনলাইন অনুসন্ধান ব্যবস্থার মাধ্যমে খোঁজ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর