[email protected] বৃহঃস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৬ ৪:০৪ পিএম

সংগৃহীত ছবি

দুর্নীতির মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক মো. আকতারুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদক সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর কাতার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে ইন্টারপোলের ই-মেইল বার্তার মাধ্যমে বিষয়টি দুদককে জানানো হয়।

এর আগে, ২০২৫ সালের ১১ নভেম্বর দুর্নীতির মামলার তদন্তের অংশ হিসেবে শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক এবং তার ১০টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।

ওই বছরের ফেব্রুয়ারিতে তার সম্পদের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পরবর্তী সময়ে জুলাই মাসে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে সংস্থাটি।

শেখ আব্দুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। ২০২১ সালের ১২ জুন তিনি বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৪ সালের ১১ জুন দায়িত্ব শেষে অবসরে যান তিনি।

এসআর

সম্পর্কিত খবর