ইরানের পেশ করা সাত দিনের যুদ্ধবিরতি ও হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান
করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই সিদ্ধান্তের ফলে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় সচল হওয়া নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে, যার তাৎক্ষণিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজারে।
সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতেই অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়। সর্বশেষ হিসাব অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ০.৮০ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯৮.২২ ডলারে পৌঁছেছে।
এর আগে গত শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে জানান, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু আলোচনা পুনরায় শুরু করতে ইরান প্রস্তুত।
ইরানের পক্ষ থেকে দেওয়া মূল শর্তগুলো হলো:
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়ে বলেন, "তারা একটি প্রস্তাব দিয়েছিল, কিন্তু আমি তা প্রত্যাখ্যান করেছি।" ট্রাম্পের এই কঠোর অবস্থানের পর মধ্যপ্রাচ্য সংকট ঘনীভূত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এসআর