[email protected] শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
২১ কার্তিক ১৪৩৩

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬ ১১:৩২ এএম

সংগৃহীত ছবি

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চার আরোহীর মৃত্যু হয়েছে।

প্রাদেশিক পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

 

স্থানীয় সময় শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মন্ট্রিয়াল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে সাঁত-ব্রিজিদ-দ্য-ইবেরভিল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

 

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার খবর পেয়ে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন। পরে ভেতরে থাকা চার আরোহীকেই মৃত অবস্থায় পাওয়া যায়।

 

কুইবেক পুলিশের কর্মকর্তা সার্জেন্ট অড্রে-অ্যান বিলোদো জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে হেলিকপ্টারটি ব্যক্তিমালিকানাধীন বলে ধারণা করা হচ্ছে।

 

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে কুইবেক পুলিশের মেজর ক্রাইম ইউনিট। তদন্তে তাদের সঙ্গে অপরাধস্থল বিশ্লেষণকারী বিশেষজ্ঞ এবং কানাডার ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের কর্মকর্তারাও যুক্ত হয়েছেন।

 

পুলিশের তথ্য অনুযায়ী, হাইওয়ে ১০-এর কাছাকাছি র‌্যাং দে জকসকাইস সড়কের পাশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। জরুরি নম্বরে পাওয়া একটি ফোনকলে জানানো হয়েছিল, একটি হেলিকপ্টার বিপদে পড়েছে এবং সেটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে থাকতে পারে।

 

ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে রাত ১০টা পর্যন্ত সেখানে তদন্ত ও উদ্ধারসংক্রান্ত কার্যক্রম অব্যাহত ছিল।

 

নিহতদের পরিচয় নিশ্চিত করতে আরও কয়েক দিন সময় লাগতে পারে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

এসআর

সম্পর্কিত খবর