ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
বার্তায় তারেক রহমান ভারতের প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
একই সঙ্গে নরেন্দ্র মোদির বিশেষ দিনটি বারবার ফিরে আসার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, ভারতের জনগণের প্রতি মোদির নিবেদিত সেবা যেন সুস্বাস্থ্য ও দৃঢ় মনোবলের সঙ্গে অব্যাহত থাকে—এটাই তার কামনা।
এসআর